
#এক #পথ #প্রদর্শকের #কথা
#প্রথম_পর্ব
- শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই বিশ্বাস থেকেই আধুনিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব পেয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা INCLUSIVE EDUCATION যেখানে শারীরিক, মানসিক, সামাজিক বা বৌদ্ধিক ভিন্নতা সত্ত্বেও সব শিশু একই শ্রেণিকক্ষে একসঙ্গে শেখার সুযোগ পায়। কিন্তু পাচ্ছে কী? এটাই বড় প্রশ্ন। সরকারী স্কুল গুলির ক্ষেত্রে অবস্থা ভীষন ভয়ানক। আদর্শ শিক্ষকের যেমন খুবই অভাব সমপরিমাণ অভাব আদর্শ বিদ্যালয়ের। বেসরকারী ক্ষেত্রে এই অবস্থাটা আরো ভয়ানক।। ভর্তি তো নেওয়া হবে তবে খরচ একটু বেশী করতে হবে। তবে এই ক্ষেত্রে সব বিদ্যালয় যে সমান তা কিন্তু নয়।। ইনক্লুসিভ শিক্ষা কোনো দয়া বা সহানুভূতির বিষয় নয়…..এটি ন্যায়, অধিকার ও মানবিক মর্যাদার প্রশ্ন।
বিশ্বব্যাপী ইনক্লুসিভ শিক্ষার ধারণা সুসংহত হয়েছে প্রতিটি শিশুর শেখার অধিকার রয়েছে তার নিজস্ব প্রেক্ষাপট ও প্রয়োজন অনুযায়ী। ভারতের প্রেক্ষাপটে Right of Children to Free and Compulsory Education Act এবং Rights of Persons with Disabilities Act আইন ইনক্লুসিভ শিক্ষাকে সাংবিধানিক ভিত্তি দিয়েছে। এই আইনগুলো নিশ্চিত করে যে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সাধারণ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা পাবে। তবে স্কুলগুলিতে এতো দ্বিধা দ্বন্দ্ব কেনো ?
এর জন্য অবশ্যয় প্রয়োজন বিশেষ শিক্ষক বা স্পেশালঃ এডুকেটর যিনি কেবল আলাদা করে পড়ান না বরং সাধারণ শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষণ-পদ্ধতিকে এমনভাবে সাজান, যাতে ভিন্ন সক্ষমতার শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নিতে পারে।
একজন সুদক্ষ স্পেশাল এডুকেটর জানেন, প্রতিটি শিশু আলাদা । কেউ অটিজম স্পেকট্রামে(ASD)কেও আবার ADHD, কেউ লার্নিং ডিসঅ্যাবিলিটিতে, কেউ বা শারীরিক বা মানসিক ভাবে প্রতিবন্ধকতায় ভুগছে। কিন্তু সবার মধ্যেই সম্ভাবনার বীজ। সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলাই হলো প্রধান কাজ।
কেন ইনক্লুসিভ শিক্ষা প্রয়োজন?
এটি বৈষম্য কমায় এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলে।
সাধারণ শিক্ষার্থীরাও সহমর্মিতা ও সহযোগিতার শিক্ষা পায়।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
সমাজে সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়।
ইনক্লুসিভ শিক্ষা মানে শুধু একসঙ্গে বসা নয়; বরং একসঙ্গে শেখা, বোঝা এবং এগিয়ে চলা। এখানে “ভিন্নতা” কোনো বাধা নয়, বরং বৈচিত্র্যের সৌন্দর্য। স্পেশাল এডুকেটর সেই সেতুবন্ধন, যিনি সাধারণ শিক্ষা ও বিশেষ চাহিদার মধ্যে সামঞ্জস্য রচনা করেন।
অতএব, ইনক্লুসিভ শিক্ষা কেবল শিক্ষানীতি নয় এটি একটি মানবিক দর্শন। সমাজ তখনই সত্যিকারের উন্নত হবে, যখন প্রতিটি শিশু তার সামর্থ্য অনুযায়ী বিকশিত হওয়ার সমান সুযোগ পাবে, আর সেই স্বপ্নপূরণে স্পেশাল এডুকেটররা হবেন নীরব অথচ শক্তিশালী পথপ্রদর্শক।
এবার শোনাবো এমন একজন পথ প্রদর্শকের কথা আমার কলমে
✍️ ড. সুদীপ মুখার্জী
#adhd #ASD #adhdawareness #InclusiveGrowth #InclusiveEducation #adhdlife #autismawareness #Autism #অটিজম #InclusiveDevelopment